শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
285

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারিত সরকারি ফি ২,৪৩৫ টাকা হলেও শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে কোচিং ফির নামে ৪ হাজার টাকারও বেশি আদায় করা হয়েছে। তবে এই অর্থ নেওয়ার পরও নিয়মিত কোচিং কার্যক্রম পরিচালিত হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এছাড়া, পরীক্ষা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পুনরায় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ১,৮০০ টাকা করে কোচিং ফি দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একবার কোচিং ফির অর্থ পরিশোধের পর পুনরায় একই খাতে অর্থ দাবি করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “ভালো ফলাফলের আশ্বাস দিয়ে আমাদের সন্তানদের কোচিংয়ে বাধ্য করা হয়েছে। একবার ফি নেওয়ার পর আবারও অর্থ দাবি করা হচ্ছে, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।”
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অর্থ পরিশোধে দেরি হলে বা কোচিং ক্লাসে অনুপস্থিত থাকলে কিছু শিক্ষকের বিরূপ আচরণের শিকার হতে হচ্ছে। এতে তাদের মানসিক চাপ বাড়ছে এবং পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অনিয়ম শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বা অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews