শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে ‘ভয়েজ অব স্টুডেন্টস’ স্কুলে জমকালো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
249

সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভয়েজ অব স্টুডেন্টস কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল-এ ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষার্থীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রাণবন্ত আবহ তৈরি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান শিক্ষকের বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন,

“পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। ভয়েজ অব স্টুডেন্টস স্কুল এই অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিচালক মো. নাজমুল হাসান, পরিচালক মো. শরিফুল ইসলাম মামুন, পরিচালক মো. আবু সিদ্দিক সেলিম এবং পরিচালক মো. জহিরুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হানিফ হোসেন রাজু। নৃত্য পরিচালনায় ছিলেন আসিফ মিয়া। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও আনন্দঘন ও প্রাণচঞ্চল করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews