বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভা/ঙ/চু/র, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
248

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার মালিকানাধীন কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতটি দোকানে তালা লাগিয়ে দেওয়ার কথাও জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ সেখানে হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাঁও এলাকার বাসিন্দা বিধবা রোকেয়া বেগম (৬৫) দীর্ঘদিন ধরে দড়িকান্দি মৌজার আরএস ৭৩৭ নম্বর দাগের প্রায় ৩৪ শতাংশ জমির ওপর বসতবাড়ি ও সাতটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে হামলাকারীরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে এসে চারটি দোকানে ভাঙচুর চালায় এবং সাতটি দোকানেই তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় দোকানদারদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরে যায়।
এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোনো স্থান নেই। তারা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনার পর ভুক্তভোগী রোকেয়া বেগম বাদী হয়ে ডহরগাঁও গ্রামের আতাবর (৫৫), আক্কাস আলী (৩০), সিয়াম হোসেন (২২), আলী মোল্লা (৩৬), বাচ্চু মিয়া (৪৫), হোসাইন (১৯) ও আসিফ হোসেন (২০)সহ অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, বিধবার দোকানে ভাঙচুর ও তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews