শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ১৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
265

মোঃ মাহবুবুর রহমান, বিশেষ প্রতিনিধি,

রূপগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিশেষ অভিযানে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িত একটি চক্র সেখানে সক্রিয়।

অভিযোগ অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শামীম মিয়াকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হলে তার অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়।

এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে, পিকআপ ভ্যানের চাকা কেটে দেয় এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। পরে হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর এলাকায় অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করা হলেও তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।’

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews