সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
265

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবিক উদ্যোগের মাধ্যমে ২৫ জন এতিম শিক্ষার্থীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় অবস্থিত পূর্বাচল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা অনলাইনের নিউজ এডিটর আল ইমরান,৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান, দেশ টেলিভিশনের সাংবাদিক রাসেল মাহমুদ,নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, দৈনিক দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, এটিএন বাংলার রাজু আহমেদ, বাংলাদেশের খবরের নূরে আলম ভুঁইয়া আকাশ,চ্যানেল এসের সাজেদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।
অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সময় টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews