শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জের গন্ধর্বপুর প্রকল্প চালু হলে ঢাকায় প্রতিদিন মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
174

মোঃসাইফুল ইসলাম রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
রূপগঞ্জের গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মেঘনা নদীর পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে শোধন করে রাজধানীতে সরবরাহ করা হবে। রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পানির চাহিদা মেটাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ভূ-উপরিস্থ পানির উৎস থেকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।
৮ জুন (সোমবার) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি চালু হলে শুধু বিশুদ্ধ পানির সরবরাহই বাড়বে না, একই সঙ্গে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তাও অনেকাংশে কমে আসবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রকল্পের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।
এর আগে রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে একনেকে অনুমোদিত এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৮ হাজার ১৫১ কোটি টাকায় উন্নীত করা হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews