শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
241

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিকদের অবদান সর্বাধিক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইনের আলোকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা হবে এবং আগামী সংসদে শ্রমিকদের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার পাবে, যা রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) বেলা ১২টা সময় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষেমে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়। আলোচনা সভায় এমপি মিলন মোহনপুর উপজেলার কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্থানীয় যেকোনো প্রকল্প বা ঘূর্ণিঝড়ের মতো জরুরি দুর্যোগে বাইরের জনবলের বদলে মোহনপুরের নিজস্ব দক্ষ শ্রমিকদেরই অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় শ্রমিকদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে তাদের কাজে লাগানোর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি জরুরি মুহূর্তে দ্রুত জনবল নিশ্চিত করাও সম্ভব হবে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম,
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমিতি কোষাধ্যক্ষ, কেশরহাট প্রগতি সংঘ আহবায়ক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট ব্যাবসায়ী) ওসমান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews