শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুর পাইলট স্কুলের এডহক কমিটি সভাপতি তানভির রশীদ আকন

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
248

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল শিক্ষাবোর্ড। আজ সোমবার ১৩ এপ্রিল বোর্ড এ কমিটি অনুমোদন দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভির রশীদ। তিনি রাজাপুর কনিকা মাহফুজ স্পেশালাইজ্ড চক্ষু হাসপাতালের চেয়ারম্যান। বোর্ড সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০১৪ এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত এডহক কমিটি নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে। শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মোঃ শহীদুল ইসলাম গাজী এবং প্রশাসনের পক্ষ থেকে মনোনীত মোঃ কাওসার হোসেন খান অন্তর্ভুক্ত রয়েছেন। প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভাপতি তানভির রশীদ প্রতিক্রিয়ায় বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ইতিবাচক পরিবেশ তৈরি করা গেলে বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল আরও উন্নত হবে। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাইলট স্কুলের শত বর্ষ উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন এবং বিদ্যালয়টি সরকারিকরনই তার মূললক্ষ্য বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews