বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রাজাপুরে হাডুডু খেলতে গিয়ে আহত মামুন, তিন বছর ধরে মানবেতর জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
120

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দ্রপাশা আবাসনের বাসিন্দা মৃত জলিলের ছেলে মামুন হাওলাদার (২২) তিন বছর ধরে হাত ও পায়ের গুরুতর আঘাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুই সন্তানের এই পিতা বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্থানীয় একটি হাডুডু খেলায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন মামুন। এতে তার হাতের গোড়া ভেঙে যায় এবং পায়ে গুরুতর আঘাত লাগে। দীর্ঘদিন চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। গত সাত দিন ধরে তার ব্যথা আরও বেড়ে যাওয়ায় স্বাভাবিক চলাফেরাও কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, একসময় দিনমজুরির কাজ করে পরিবার চালালেও বর্তমানে ব্যথার কারণে কোনো কাজ করতে পারছেন না মামুন। সংসারে নেমে এসেছে চরম অভাব-অনটন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটছে তার।

মামুন বলেন, “চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। এখন আর কাজ করতে পারি না। ব্যথায় রাতে ঘুমাতেও পারি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে চিকিৎসা করাতে পারতাম।”

তার পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বান মানুষদের সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন বিকাশ নাম্বার 01922962247

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews