1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

রাজাপুরে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
206

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও রাজপথের জুলাই যোদ্ধা মোঃ রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টায় রাজাপুর থানার সামনে রাজাপুর উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোঃ রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়েছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, অন্যায় ও মিথ্যা মামলার বিরুদ্ধে রাজাপুরবাসী ঐক্যবদ্ধ। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট