শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে বসতঘরে দস্যুতা: আহত ২, নগদ টাকা-মোবাইল লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে
370

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মহিলা কলেজ রোডের মৃধাবাড়ি এলাকার একেএম নুর হোসেনের বসতঘরে দস্যুতার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা দুজনকে মারধর করে আহত করা হয়। দস্যুরা নগদ ৬ হাজার টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেছে।
আহতরা হলেন— মাহফুজা বেগম ও মহিউদ্দিন আল ফারুক রাজীব। স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ৪-৫ জন মুখোশধারী দস্যু জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা মাহফুজা বেগম ও রাজীবকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করে। ঘরের বাইরে আরও কয়েকজন দস্যু অবস্থান করছিল বলে জানা গেছে।
একপর্যায়ে দস্যুরা তাদের পাশের একটি কক্ষে নিয়ে জিম্মি করে রাখে। পরে ভুক্তভোগীরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে দস্যুরা দ্রুত নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দস্যুদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews