রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে প্রেম সংক্রান্ত বিরোধে মায়ের সাথে অভিমান, বিষপানে কলেজছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
188

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রেমসংক্রান্ত বিশ্বাস ভঙ্গ ও পারিবারিক বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করার পর মোসা. লামিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোররাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার সাঙ্গর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে এবং রাজাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, কুমিল্লার এক ছেলের সাথে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি নিয়ে পরিবারের আপত্তি দেখা দেয়। একপর্যায়ে লামিয়ার মা ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিয়ের বিষয়ে তার পরিবারের সদস্যদের প্রস্তাব নিয়ে আসার কথা জানান। তবে পরবর্তীতে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় লামিয়াকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা ও মেয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লামিয়াকে শাসন ও মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এরপর অভিমান করে ঘরে থাকা পোকামাকড় দমনের বিষাক্ত ট্যাবলেট সেবন করেন লামিয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মা তাকে কয়েকটি থাপ্পড় দিলে অভিমান করে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “বিষপানে মৃত্যুর ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews