বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু, বাড়িতে গিয়ে ইউএনওর সমবেদনা

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
179

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ঘর মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালা থেকে পা ফসকে পড়ে সেন্টু হাওলাদার নামে একজন কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে স্বজনদের সমবেদনা দিয়ে সহযোগিতার আশ্বাস দেন ইউএনও রিফাত আরা মৌরি। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি জোড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার (৫৫) উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মধ্য বাগড়ি মল্লিকবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগড়ি জোড়া মসজিদ সংলগ্ন এলাকায় লিটন হাওলাদারের পুরাতন কাঠের ঘর মেরামতের কাজ করছিলেন সেন্টু হাওলাদারসহ তিনজন। কাজের একপর্যায়ে টিনের চালার ওপর থেকে পা ফসকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরক সিকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাজাপুর থানার এসআই আতাউর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৯টায় জানাজা শেষে মধ্য বাগড়ি এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews