রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
206

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, যানজট নিরসন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews