বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রাজশাহীতে গ্রাম পুলিশদের সাথে ওসি’র মতবিনিময় 

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
153

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বেলা ১২ টার সময় মোহনপুর থানা পুলিশের আয়োজনেথানা চত্তরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান এর সাথে উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে মাদক, ছিনতাই ও চুরিরোধে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মোহনপুর উপজেলাধীন ৬টি ইউনিয়নের কর্মরত দফাদার ও গ্রামপুলিশ (চৌকিদার) গণকে নিয়ে এলাকার আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি, মাদক, ছিনতাই, চুরিরোধ ও ওয়ারেন্ট তামিল সহ অন্যান্য ডিউটিতে পুলিশকে সহযোগিতা করা সহ নিজ দায়িত্বে পেশাদারিত্বের সহিত কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ওসি।

 

এসময় উপস্থিত ছিলেন এস আই নুরুল ইসলাম, এস আই ইয়ামিন আলী, এএস আই আশরাফুল, মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি মোহনপুর রাজশাহী আহবায়ক, মোহনপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটি নির্বাহী সদস্য ও মোহনপুর থানা পুলিশ বান্ধব কমিটি সদস্য, সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম সহ মোহনপুর থানা’র কর্মরত পুলিশ সদস্য বৃন্দ।

 

মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বক্তব্য কালে তিনি বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিউদ্বুদ্ধকরণে’র লক্ষ্যে ও আইন-শৃঙ্খলা উন্নতিকল্পে মোহনপুর উপজেলাধীন ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনগণের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করা’র পরিকল্পনা বাস্তবায়নে জোর তৎপরতা অব্যাহত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews