শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
300

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (৮মার্চ) বিকেল সময়ে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ ও সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। নারী উন্নয়ন নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। বিএনপিতে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোকে সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মূল উদ্দেশ্য নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মোহনপুর, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews