বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রহনপুর ইউনিয়নের সকল মানুষের সুখ-দুঃখে পাশে আছি — সাংবাদিক আনোয়ার হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
212

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আনোয়ার হোসেন বলেছেন, “রহনপুর ইউনিয়নের সকল পেশার মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে ইউনিয়নের প্রতিটি নাগরিক যাতে ন্যায্য সেবা পান তা নিশ্চিত করতে কাজ করব। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্রের মতো সেবা আমি চেষ্টা করব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।”

সাংবাদিক আনোয়ার হোসেন জানান, তার লক্ষ্য হলো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সমান সেবা প্রদান করা। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতা ও দোয়া থাকলে রহনপুর ইউনিয়নকে একটি আদর্শ ও সেবামুখী ইউনিয়নে পরিণত করা সম্ভব।

স্থানীয় জনগণ জানান, সাংবাদিক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews