বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রহনপুরে মুক্ত মহদলের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
256

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মুক্ত মহাদল স্কাউট গ্রুপের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৮ মার্চ বুধবার (২৮ রমজান) রহনপুর মুক্ত মহাদল কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের ৩০ জন অসহায় সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি শরফুদ্দিন আহমদের এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এর সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি ও সরকারি অধ্যাপক (বাংলা বিভাগ) আব্দুর রাকিব, সিনিয়র সদস্য ও সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ ও প্রভাষক নাজিমুদ্দিন সরকার হিরা, সাবেক স্কাউটার ও ব্যবসায়ী মিজানুর রহমান টিটো, ইজভান টেকের কান্ট্রি ডিরেক্টর ফেরদৌস ইসলাম খোকন, রহনপুর মুক্তমহাদল গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও উপ-পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তৌহুর আহমেদ, সিনিয়র সদস্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ সুমন পাল, সিনিয়র সদস্য নাজমুল হক, সিনিয়র সদস্য ও সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু, স্কাউটার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, সিনিয়র সদস্য তালাত মাহমুদ, সহকারী লীডার ট্রেনার ও শিক্ষক ফিরোজ আলী, সংগঠনিক সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিম, সিনিয়র সদস্য ও ব্যাংকার ইসতিয়াক আহমেদ, সিনিয়র সদস্য ও প্রভাষক মাসুূদ রানা, সিনিয়র সদস্য জয়নুল খান, স্কাউটার আয়ারল্যান্ড প্রবাসী নাহিদুল ইসলাম অমি, স্কাউটার তাসরিফ আহমেদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনে অভিভাবক, রোভার, স্কাউট ও কাব স্কাউট সহ স্থানীয় গণমাধ্যমকর্মী। ইফতারের আগ মুহূর্তে সংগঠনের মরহুম সদস্য সহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। সংগঠনের অসহায় সদস্যদের ছাড়াও রহনপুর পৌর এলাকার ৩০ জন দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews