শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রহনপুরে জয়যাত্রা তরুণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব ও ১০ম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
329

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘জয়যাত্রা তরুণ সংঘ’ তাদের ১০ম বর্ষপূর্তি ও শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে। এই বিশেষ উপলক্ষকে ঘিরে স্থানীয় শ্রী শ্রী হনুমানজীর মন্দিরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​সংগঠনটির ১০ বছরে পদার্পণ উপলক্ষ্যে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হচ্ছে।
জয়যাত্রা তরুণ সংঘের সকল সদস্য এই আয়োজনে রহনপুরসহ আশেপাশের সকল ভক্ত ও সনাতন ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হয়ে শ্রী শ্রী হনুমানজীর আশীর্বাদ গ্রহণের জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন। সংগঠনের ১০ বছরের এই পথচলায় যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তরুণ সংঘ কর্তৃপক্ষ।

এতে উপস্থিত ছিলেন,জয়যাত্রা তরুণ সংঘ মন্দিরের সভাপতি, বিজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, শ্রী রানা প্রসাদ সহ, বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত বৃন্দ দর্শনার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews