রহনপুরে এসএসসি পরীক্ষার্থী বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর:
প্রকাশিত:
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
২৪
বার পড়া হয়েছে
রহনপুরে এসএসসি পরীক্ষার্থী বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর জ্ঞানচক্র একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রহনপুর পুর জ্ঞানচক্র একাডেমির সভাপতি ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) সভাপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুল্লাহ আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা ডা. মাহবুব হাসান, রহনপুর ইসুব আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাইনুর রহমান, রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসা: নায়েমা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করা হয়।
39
সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর জ্ঞানচক্র একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রহনপুর পুর জ্ঞানচক্র একাডেমির সভাপতি ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) সভাপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুল্লাহ আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা ডা. মাহবুব হাসান, রহনপুর ইসুব আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাইনুর রহমান, রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসা: নায়েমা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করা হয়।