শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নওগাঁয় আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
192

নওগাঁ জেলা প্রতিনিধি শামিম আনসারী

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নওগাঁয় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

 

বুধবার (১০ জুন) বিকেলে শহরের কেড়ির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

 

পরে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহাবায়ক – একেএম রওশন উল ইসলাম, যুগ্ম-আহাবায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম, নাসিম ইকবালসহ প্রমুখ। এছাড়া মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এবং এই কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে আশা ব্যাক্ত করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্ব বিকাশে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

 

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews