শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মৌলভীবাজার সরকারি কলেজের অভ্যন্তরীণ শিক্ষা সংকট নিরসনে ছাত্র ফ্রন্ট কলেজ শাখার ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
236

ফাহিম আহমদ মৌলভীবাজার প্রতিনিধি

৮ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ সংগঠক হিরণ আহমেদ, ইমতিয়াজ আহমেদ, সবুজ শর্মা,পূজা দেব, তৃষা দেবনাথ,অসীম দেব, রিমা সূত্রধর,অর্পা দেবনাথ-সহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি গ্রহণ করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীর।

স্মারকলিপির প্রেক্ষিতে অধ্যক্ষ মহোদয় দ্রুত সময়ের মধ্যে ক্যান্টিন এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ ও মেডিকেল সার্ভিস চালু করবেন বলে আশ্বস্ত করেন এবং অন্যান্য দাবিও পূরণের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। স্মারকলিপি প্রদান শেষ ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দের সাথে কলেজের সার্বিক বিষয়ে আলোচনা করেন ও মতামত গ্রহণ করেন।
স্মারকলিপির দাবীসমূহ-
১. ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট নিরসন করতে হবে।
২. কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সকল বিভাগের সেমিনার আধুনিকায়ন করে পর্যাপ্ত বই বরাদ্দ দিতে হবে।
৩. কলেজের হলসমূহের সংস্কার করা, রিডিং রুম স্থাপন করা ও ওয়াইফাই সুবিধা দেওয়া।
৪. কলেজ ক্যান্টিন নির্মাণ করতে হবে।
৫. স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা এবং পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে।
৬. এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে কলেজে মেডিকেল সেন্টার চালু করতে হবে।
৭.পর্যাপ্ত কলেজ বাস চালু করে যাতায়াত সংকট নিরসন কর।
৮. মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews