শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের সাথে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
199

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা World Food Programme (ডব্লিউএফপি)-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোনে পার্চমেন্ট আজ (৩০ এপ্রিল ২০২৬) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডব্লিউএফপি’র চলমান কার্যক্রম, বিশেষ করে খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে জেলার ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে এসব কার্যক্রমের প্রাসঙ্গিকতা ও বাস্তবায়ন কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।
জেলা প্রশাসক মৌলভীবাজার জেলার সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি তুলে ধরে বলেন, এ জেলায় চা-বাগান অধ্যুষিত এলাকা, হাওর অঞ্চল এবং পাহাড়ি জনপদ থাকায় এখানকার মানুষের জীবনযাত্রা বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জপূর্ণ। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, পুষ্টিহীনতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মৌসুমি বন্যা ও কর্মসংস্থান সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে ডব্লিউএফপি’র কারিগরি ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর সিমোনে পার্চমেন্ট মৌলভীবাজার জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বলেন, স্থানীয় চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে ডব্লিউএফপি তার কার্যক্রম আরও জোরদার করতে আগ্রহী। তিনি বিশেষ করে খাদ্য নিরাপত্তা জোরদার, পুষ্টি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ জেলার উন্নয়ন, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews