মৌলভীবাজারে শাহ মোস্তফা (রঃ) মাজারে সনাতন ধর্মাবলম্বী যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘নুরুল ইসলাম মোয়াজ’।
ফাহিম আহমদ মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত:
সোমবার, ১৮ মে, ২০২৬
৩৩
বার পড়া হয়েছে
মৌলভীবাজারে শাহ মোস্তফা (রঃ) মাজারে সনাতন ধর্মাবলম্বী যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘নুরুল ইসলাম মোয়াজ’।
ফাহিম আহমদ মৌলভীবাজার প্রতিনিধি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (রঃ)-এর মাজার মসজিদে এক যুবক সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ রোববার (১৭ মে) বাদ আসর মাজার মসজিদে স্থানীয় ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কলেমা পাঠ করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নামকরণ করা হয়েছে নুরুল ইসলাম মোয়াজ। জানা গেছে, স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের লক্ষ্যে তিনি প্রথমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। গত ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার মৌলভীবাজার জজ কোর্টের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে তিনি আদালতে এফিডেভিট (হলফনামা) দাখিল করেন। আজ বিকেলে আওলাদে হযরত ওমর ফারুক (রাঃ) হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী (ছাহেব জাদায়ে কালাইকুনী রঃ)-এর উপস্থিতিতে তিনি পবিত্র কলেমা তৈয়্যবা পাঠ করে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নেন। স্থানীয় মুসল্লীরা জানান:- "এ ধরনের ঘটনা এলাকায় ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।" পবিত্র এই মুহূর্তটির সাক্ষী হতে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। ইসলাম গ্রহণ শেষে নবমুসলিম ভাইয়ের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উছিলায় তাঁর অতীতের সকল গুনাহ ক্ষমা করে ইসলামের সঠিক পথে তাঁকে কবুল ও অবিচল রাখা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা নবদীক্ষিত যুবক নুরুল ইসলাম মোয়াজকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তাঁর আগামী দিনের ইসলামী জীবনযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, নবমুসলিম এই ভাইয়ের জন্য বিশেষ ধর্মীয় শিক্ষা ও পবিত্র কুরআন তিলাওয়াত শেখার ব্যবস্থা করা হবে। ট্রাস্টের পক্ষ থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো (যেমন- নামাজ, রোজা ও আকাইদ) সহজে শেখানোর জন্য সব ধরনের দায়িত্ব নেওয়া হয়েছে।
73
ফাহিম আহমদ মৌলভীবাজার প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (রঃ)-এর মাজার মসজিদে এক যুবক সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আজ রোববার (১৭ মে) বাদ আসর মাজার মসজিদে স্থানীয় ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কলেমা পাঠ করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নামকরণ করা হয়েছে নুরুল ইসলাম মোয়াজ।
জানা গেছে, স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের লক্ষ্যে তিনি প্রথমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। গত ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার মৌলভীবাজার জজ কোর্টের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে তিনি আদালতে এফিডেভিট (হলফনামা) দাখিল করেন।
আজ বিকেলে আওলাদে হযরত ওমর ফারুক (রাঃ) হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী (ছাহেব জাদায়ে কালাইকুনী রঃ)-এর উপস্থিতিতে তিনি পবিত্র কলেমা তৈয়্যবা পাঠ করে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নেন।
স্থানীয় মুসল্লীরা জানান:-
“এ ধরনের ঘটনা এলাকায় ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।”
পবিত্র এই মুহূর্তটির সাক্ষী হতে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। ইসলাম গ্রহণ শেষে নবমুসলিম ভাইয়ের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উছিলায় তাঁর অতীতের সকল গুনাহ ক্ষমা করে ইসলামের সঠিক পথে তাঁকে কবুল ও অবিচল রাখা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা নবদীক্ষিত যুবক নুরুল ইসলাম মোয়াজকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তাঁর আগামী দিনের ইসলামী জীবনযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, নবমুসলিম এই ভাইয়ের জন্য বিশেষ ধর্মীয় শিক্ষা ও পবিত্র কুরআন তিলাওয়াত শেখার ব্যবস্থা করা হবে। ট্রাস্টের পক্ষ থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো (যেমন- নামাজ, রোজা ও আকাইদ) সহজে শেখানোর জন্য সব ধরনের দায়িত্ব নেওয়া হয়েছে।