বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মৌলভীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
235

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল। প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহের মধ্যে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বস্তি দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

পরীক্ষা কেন্দ্রগুলোতে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ খাবার পানি তুলে দেন। এতে গরমে ক্লান্ত শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পায় এবং তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, সদস্য সচিব মোতাহের হোসেন তানিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মখলিস আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মাহদি হাসান ঝুমান এবং নেসার তালুকদার সামি।

এ বিষয়ে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোতাহের হোসেন তানিম সাংবাদিকদের বলেন, “ছাত্রদল একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে তীব্র গরমে শিক্ষার্থীরা কঠিন পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিচ্ছে। এই অবস্থায় বিশুদ্ধ খাবার পানির প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews