শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
236

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে ৫ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) দুপুর সময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান, কৃষক প্রতিনিধি গোলাম মোস্তফা বাবলু।

এছাড়াও উপস্থিতি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমিতি কোষাধ্যক্ষ, কেশরহাট প্রগতি সংঘ আহবায়ক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট ব্যাবসায়ী) ওসমান আলী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাকিবুল হাসান, উপজেলা খাদ্য গুদাম এলএসডি সুজন মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার শাহজাহান আলী, সকল উপ-সহকারী কৃষি অফিসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, চলতি খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও মুগ চাষ সম্প্রসারণে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকদের মাঝে মানসম্মত বীজের পাশাপাশি ফসল ভেদে প্রয়োজনীয় পরিমাণ রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ করা হয়।

তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেন এবং কোন কৃষক কৃষি সেবা পেতে যেন ভোগান্তি পোহানো হয়, ব্লক সুপারভাইজার উপ-সহকারী কৃষি অফিসার’রা মাঠ পর্যায়ে কৃষকের সেবায় নিয়োজিত থাকবে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এমপি শফিকুল হক মিলন বলেন, “বর্তমান সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন অধিক ফলন ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলার ৫৭০০ জন আউশ চাষীর প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৭০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৩০ জন মুগ চাষীর প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews