শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
270

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩ এপ্রিল -২৯ এপ্রিল ) উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনপুরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আখতার হোসেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.খন্দকার সাগর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (মেডিসিন বিষয়ক) ডাঃ রাকিবুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট নাক,কান,গলা ডাঃ প্রদীশ কুমার বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ নুর-ইসলাম দেওয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, মৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ফৌজিয়া নাহিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেন, নার্স ইনচার্জ এনামূল হক, সিনিয়র স্টাফ নার্স মার্শাল হোসেন, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মোহনপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটি নির্বাহী সদস্য ও মোহনপুর থানা পুলিশ বান্ধব কমিটি সদস্য সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবার, রং মিশানো কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেট ইত্যাদির প্রতি আকর্ষণ বেড়েছে। এসব খাবার এড়িয়ে সহজলভ্য, দেশীয় এবং সুলভ মূল্যের ফল যেমন চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা, ডাব ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।

পাশাপাশি খাদ্য উপাদান, সুষম খাবার, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়ের খাদ্য এবং নবজাতকের সঠিক পুষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে মায়ের দুধের সঠিক সংযোগ, ছয় মাস পর বাড়তি খাবার দেওয়ার নিয়ম এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়েও সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews