শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মানবিক নারায়ণগঞ্জ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে
428

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ইলিয়াস

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন “মানবিক নারায়ণগঞ্জ” এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ই মার্চ শনিবার জাহিদুল ইসলাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক নারায়ণগঞ্জ এর প্রধান উপদেষ্টা মুফতী জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক নারায়ণগঞ্জ এর উপদেষ্টা ও ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ রুবেল হোসেন, ফতুুল্লা নাগরিক উন্নয়ন ফোরাম এর সভাপতি মুহাম্মদ মারুফুল ইসলাম, মানবিক নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মুফতী জাহাঙ্গীর আলম বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুবদল নেতা মোঃ রুবেল হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। আমরা সকলে অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সুখ দুখ ভাগ করে নিবো।
মুহাম্মদ মারুফুল ইসলাম বলেন, মানবিক নারায়ণগঞ্জ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অসহায় মানুষের সহায়তায় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে মানবিক নারায়ণগঞ্জ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুর রহমান ইলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে মানবিক নারায়ণগঞ্জ এর নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় সমাজসেবক, তরুণ সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews