শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মানবিক নারায়ণগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে
367

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ইলিয়াস

নারায়ণগঞ্জে আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে মানবিক নারায়ণগঞ্জ। সংগঠনটির এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে, যাতে কোনো অসহায় মানুষ বাদ না পড়ে।”
সহকারী সেক্রেটারি মোঃ আতিকুর রহমান ইলিয়াস জানান, এ কার্যক্রমের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে বলে তারা আশা করছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews