শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত মাইনুল ইসলাম জুয়েল

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
201

মাধবপুর প্রতিনিধি :ফোরকান উদ্দিন রোমান 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক ও সমাজসেবক মাইনুল ইসলাম জুয়েল। তার এই নির্বাচনে উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

জানা যায়, মাইনুল ইসলাম জুয়েল চৌমুহনী এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সান স্টার ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার হাত ধরে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকায় একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি চৌমুহনী বাজার কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যবসায়ী ও স্থানীয়দের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, মাইনুল ইসলাম জুয়েলের অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ মাধবপুর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষার প্রসার আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সহ-সভাপতি মাইনুল ইসলাম জুয়েল তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি এই দায়িত্বকে একটি আমানত হিসেবে গ্রহণ করেছি। মাধবপুর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews