শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
146

মাধবপুর প্রতিনিধি :ফোরকান উদ্দিন রোমান, 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরিশ্রম ও সততার মাধ্যমে তোমরাই দেশের ভবিষ্যৎ গড়বে। নিয়মিত অধ্যবসায় করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

শেষে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদান করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews