বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
327

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তিনটি পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত মৎস্য খামার মালিকরা হলেন—পূর্ব পাশে থাকা পুকুরের মালিক সৈয়দ শিব্বির আহমদ শিবলী (ছোট সাহেব, মৌজপুর), দক্ষিণ পাশের পুকুরের মালিক সৈয়দ রকিবুল হোসাইন তানজির এবং পশ্চিম পাশের পুকুরের মালিক সৈয়দ হোসাইন আহমদ নোমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে স্থানীয়রা পুকুরে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখলে বিষয়টি প্রকাশ পায়। এতে খামার মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সৈয়দ শিব্বির আহমদ শিবলী বলেন, “আমরা এ ঘটনায় মৌখিক অভিযোগ করেছি। খুব শিগগিরই লিখিত অভিযোগ দিয়ে আইনগত পদক্ষেপ নেব। যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে স্থানীয় যুবক তারেক বলেন, “এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পরিকল্পিতভাবে ক্ষতি করার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews