শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে নতুন ইউএনওর মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে
487

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ কবিরসহ সাংবাদিক মো. রবিউল ইসলাম, মো. ময়নুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. জামিন হোসেন, আলী হায়দার রোমান, মো. সেলিম রেজা মুক্তা, মো. ইয়াকুব আলী ও মো. আমিনুল ইসলাম।

আলোচনা সভায় ইউএনও শাহিন মাহমুদ সাংবাদিকদের সঙ্গে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সরকারি সেবা সহজীকরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

নতুন ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews