শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদ উদযাপন, ইউএনও ও ওসিকে ধন্যবাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
298

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা বা অভিযোগ ছাড়াই উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদের আনন্দ উপভোগ করেছেন।
ঈদকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং সার্বক্ষণিক নজরদারির ফলে পুরো উপজেলায় নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।
স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সফল আয়োজনের জন্য ইউএনও ও ওসিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, প্রশাসনের দক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের কারণে এবারের ঈদ নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদযাপন সম্ভব হয়েছে।
উপজেলার সাধারণ জনগণও সন্তোষ প্রকাশ করে বলেন, পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে ঈদের নামাজ আদায়, কোলাকুলি ও আনন্দ ভাগাভাগি করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews