বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ভোলাহাটে ভার্কের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে
437

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভার্কের সমৃদ্ধি কর্মসূচী-এর আয়োজনে দু’পর্যায়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ‘তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনার-২০২৫ এবং ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ভার্কের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা ২টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ এবং তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিজিয়া বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন স্তরের খেলাধুলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বক্তারা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে উদ্দীপ্ত ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপস্থিত অভিভাবক, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরাও অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ার পারভেজ আদিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews