ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
১৪
বার পড়া হয়েছে
ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাহ্ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোঃ রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ) এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির। আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং যুবসমাজের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও পরিকল্পিত সমাজ গঠন সম্ভব। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন।
25
মোঃ শাহ্ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোঃ রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ) এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং যুবসমাজের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও পরিকল্পিত সমাজ গঠন সম্ভব।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন।