শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
314

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ই এপ্রিল২৬ বুধবার রাত সাড়ে আটটার দিকে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরিভুজা এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ জালাল উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধভাবে সংরক্ষিত ৯৮ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৩ এবং তারিখ ০৯ এপ্রিল ২০২৬।
ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকবিরোধী এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews