বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

ভোলাহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
211

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩০ নং মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পতাকা উত্তোলনের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আশপাশের কয়েকটি গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সেতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি আলিম আল রাজি জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহানাজ খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আহসান হাবীব, মোঃ আজিজুল হক, মোসাঃ জৌবুন আরা, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, বিরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুদ্দীন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা, আলিসাহাসপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোসাঃ জেসমিন সুলতানা এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং মিলনমেলার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা হবে এবং বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করা হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews