শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে এসএসসি ’৯৬ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
352

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএসসি ’৯৬ ব্যাচের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ রমজান) ২০২৬ বিকেল ৫টায় ভোলাহাট উপজেলার মহবুল্লা কলেজ মাঠ ও মুন্সিগঞ্জ ফুটবল মাঠে পৃথকভাবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি ’৯৬ ব্যাচের সহপাঠীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ৯৬ বন্ধু আলহাজ্ব রফিকুল ইসলাম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন __৯৬ ব্যাচের উপজেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক জাকির হোসেন (মাস্টার )জেলা কমিটির সদস্য জহুরুল হক, সদস্য ইব্রাহিম মুনি, বাংলাদেশ জাতীয় গণমাধ্যম সদস্য আব্দুস সালামসহ প্রায়__৭০জন বন্ধু উপস্থিত ছিলেন অপর দিকে উপজেলার বজরাটেক নদীর ঘাট সংলগ্ন মুন্সিগঞ্জ মাঠে ৯৬ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন_সভাপতি হিসেবে অবসর প্রাপ্ত সেনা সদস্য নাসির উদ্দিন_সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মাষ্টার, অর্থ সম্পাদক মোঃ এরফান আলি ঢাকার বন্ধু সানাউল্লাহ সোনা বান্ধবী মোসাঃ জেসমিন সুলতানা লালমুনি সহ ৯৬ব্যাচের প্রায় ৭৫জন বন্ধু বান্ধবীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews