1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
61

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২১মে বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক  আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, শিক্ষা, কৃষি, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আছহাবুর, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হক উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ এবং ৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানুসহ সাংবাদিক ও শিক্ষক ।মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট