শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
349

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সানাউল মোর্শেদ।
সভায় উপস্থিত ছিলেন থানার ওসির প্রতিনিধি এসআই মোঃ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ—আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা। এছাড়াও উপস্থিত ছিলেন টিএইচএ শোভন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অন্যান্যদের মধ্যে বিজিবি চাঁনশিকারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ আক্তারুল ইসলাম, পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহ্ জালাল, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, ফরেস্টার মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ভোলাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মোঃ সানাউল মোর্শেদ বলেন, পেট্রোল ও ডিজেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড রোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে।
সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদেরও কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews