শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম ৭ বছর পর জীবিত উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
255

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অপহরণ ও হত্যা মামলার এক ভিকটিমকে দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০১৯ ইং তারিখ দুপুরে মোছাঃ আয়েশা খাতুন (১৭), পিতা মোঃ আবুল হোসেন ও মাতা মোসাঃ আদুরী বেগম, গ্রাম খালে আলমপুর, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ—নিজ পিতার বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে তার মা আদুরী বেগম বিজ্ঞ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সি আর মামলা নং ৯৫/২০২৩, ধারা ৩৬৪/৩০২/১০৯ পেনাল কোডে রুজু হয়।

পরবর্তীতে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর পুনরায় সি আর মামলা নং ১৯৯/২০২৪ (ভোলা) হিসেবে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে।

দীর্ঘ তদন্তের পর গত ৩ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভোলাহাট ঢাকা বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনে থেকে ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করা হয়।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews