ভান্ডারিয়ার পূর্ব মাটি ভাংগা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এইচ এম শুভ ঝলকাঠি প্রতিনিধি
প্রকাশিত:
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
১৭
বার পড়া হয়েছে
ভান্ডারিয়ার পূর্ব মাটি ভাংগা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এইচ এম শুভ ঝলকাঠি প্রতিনিধি পিরোজপুরের ভান্ডারিয়ার পূর্ব মাটিভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তারা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারে। অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। তাদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ বছরের দাখিল পরীক্ষার্থীরা হলেন— মোঃ সাইফুল্লাহ আল বায়েজিদ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মোঃ হাসিবুর রহমান, মোঃ তানভীর হাসান, মোঃ জামিল মুন্সি, মোঃ পারভেজ, মোঃ আব্দুল্লাহ আল মুঈন, মোঃ আরমান ফরাজী, মোঃ আব্দুল আজিম, মোঃ সিয়াম খান, মোঃ আব্দুল্লাহ (রাজু), মোঃ ওসমান, মোঃ সাজিদ হাসান, মোঃ ইউনুস, মোঃ নেয়ামতুল্লাহ, মোঃ আরাফাত হোসাইন, মোঃ নুর আমিন ও মোঃ ইমরান। শিক্ষক-কর্মচারী এবং সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দের আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
37
এইচ এম শুভ ঝলকাঠি প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ার পূর্ব মাটিভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তারা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। তাদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এ বছরের দাখিল পরীক্ষার্থীরা হলেন— মোঃ সাইফুল্লাহ আল বায়েজিদ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মোঃ হাসিবুর রহমান, মোঃ তানভীর হাসান, মোঃ জামিল মুন্সি, মোঃ পারভেজ, মোঃ আব্দুল্লাহ আল মুঈন, মোঃ আরমান ফরাজী, মোঃ আব্দুল আজিম, মোঃ সিয়াম খান, মোঃ আব্দুল্লাহ (রাজু), মোঃ ওসমান, মোঃ সাজিদ হাসান, মোঃ ইউনুস, মোঃ নেয়ামতুল্লাহ, মোঃ আরাফাত হোসাইন, মোঃ নুর আমিন ও মোঃ ইমরান। শিক্ষক-কর্মচারী এবং সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দের আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।