রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের মহতী উদ্যোগ: পানি ও কলম বিতরণের পাশাপাশি বাইক সার্ভিস

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
296

ফাহিম আহমদ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সরকারি কলেজে ২০২৫-২৬ সেশনের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সুপেয় পানি ও কলম বিতরণের পাশাপাশি জরুরি যাতায়াত সুবিধা প্রদানে এক অনন্য নজির স্থাপন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় উপস্থিত থেকে দিকনির্দেশনা ও নেতৃত্ব প্রদান করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন এবং সহ-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, সদস্য সচিব মোতাহের হোসেন তানিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মখলিস আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মাহদি হাসান ঝুমান এবং যুগ্ম-আহ্বায়ক নেসার তালুকদার সামি-এর নেতৃত্বে নেতাকর্মীরা দিনভর পরীক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকেন।
বিশেষ করে, যে সকল পরীক্ষার্থী ভুলবশত ভুল কেন্দ্রে চলে গিয়েছেন কিংবা যাতায়াত সংকটে পড়েছেন, তাদেরকে ছাত্রদলের নিজস্ব বাইক সার্ভিসের মাধ্যমে দ্রুততম সময়ে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও অনেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে পরীক্ষা হলের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
এই মানবিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহদি হাসান ফাহিম, সাহিম আহমেদ, আকিব আহমদ, তানভীর আহমেদ, রুমান আহমদ এবং রেদোয়ান আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাজেদুর রহমান ইকবাল।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সংকটে ঢাল হয়ে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
পরীক্ষার্থী ও অভিভাবকগণ ছাত্রদলের এই সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews