শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

“”””””ব্যস্ত সময় পার করছে বদলগাছীর কামারপল্লীরা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
213

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

টুংটাং শব্দে মুখর বদলগাছীর ভান্ডারপুর কামার পাড়া, বাড়ছে ঈদবাজারের চাপ

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন,নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর মিঠাপুর কামারপল্লীর কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, ছুরি, চাপাতি ও বটি তৈরির কাজ। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের কর্মব্যস্ততা। কোরবানির প্রস্তুতিতে যখন ব্যস্ত সাধারণ মানুষ, ঠিক তখনই দম ফেলার সময় নেই কামারপল্লীর কারিগরদের।

 

আর মাত্র কয়েকদিন বাকি। হাতুড়ির টুংটাং শব্দে যেন জানান দিচ্ছে কোরবানির ঈদ আসন্ন। ঈদুল আযহা এলেই বেড়ে যায় কোরবানির সরঞ্জামের চাহিদা। সেই চাহিদা পূরণে এখন ব্যস্ত সময় পার করছেন,বদলগাছীর ভান্ডারপুর কামারপল্লীর কারিগররা। আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। আগুন আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে পুরো কামারপল্লী এলাকা।

 

ফরহাদ জাহান ক্রেতা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর চাপাটি ছুরিসহ অন্যান্য সরঞ্জাম এর দাম বাড়তি।

 

সন্তোষ কর্মকার বলেন বাব দাদার ঐতিহ্যবাহী পেশা টিকিয়ে রাখতে সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন, বদলগাছীর ভান্ডারপুর কামার পল্লীর রমেশ কারিগরসহ কামারপল্লীর কারিগররা। সরকারের সু-নজর না থাকলে অচিরেই বিলুপ্তির পথে চলে যাবে এই কুটির শিল্প, এমনটি মনে করছেন সুশীল সমাজের জনপ্রতিনিধিরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews