শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ব্যবসায়ীদের আস্থার প্রতীক মহসিন আলী; ভোটাররা এখন শুধু ২৩ জুলাইয়ের অপেক্ষায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
133

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টারঃ

 

রাজশাহীর মোহনপুর উপজেলার বৃহত্তম বাণিজ্য কেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলায় এখন সাজ সাজ রব। আগামী ২৩ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে সমিতির এই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ইতোমধ্যেই ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহসিন আলী ব্যবসায়ীদের আস্থা, বিশ্বাস ও সমর্থনের আম মার্কা প্রতীক হিসেবে আলোচনায় উঠে এসেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকেই একটানা প্রায় ছয় মাস ভোটারদের সাথে কোন গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছে। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মহসিন আলী বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং সমিতির কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসাবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করছেন। তার আন্তরিকতা, ভদ্র ব্যবহার এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে অনেক ব্যবসায়ী মত প্রকাশ করেছেন।

ব্যবসায়ীদের একাংশের ভাষ্য, মহসিন আলী একজন ভদ্র, নম্র, সহজ-সরল ও সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণে বিশ্বাসী ব্যক্তি হিসেবে পরিচিত। সব সময় বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার সঙ্গে যুক্ত থেকেছেন। তাই সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের।

নির্বাচনী প্রচারণায় মহসিন আলী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “এই সমিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সকল ব্যবসায়ীর। আপনাদের সমর্থন পেলে স্বচ্ছতার ভিত্তিতে একটি আধুনিক ও শক্তিশালী বণিক সমিতি গড়ে তুলতে কাজ করব। প্রতিটি ব্যবসায়ীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রথম কাজ।”

স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রতিদিনই প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে উঠছে বাজার এলাকা। এবারের নির্বাচন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ। তাদের প্রত্যাশা, যোগ্য, সৎ ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্বই আগামী দিনের কেশরহাট বণিক সমিতিকে আরও শক্তিশালী করবে। এখন কেশরহাটের ব্যবসায়ীদের দৃষ্টি আগামী ২৩ জুলাই, বৃহস্পতিবারের ভোটগ্রহণের দিকে। আম মার্কা প্রতীকে ভোটের মাধ্যমে তারা তাদের প্রত্যাশার সাধারণ সম্পাদক পদপ্রার্থী নেতৃত্ব বেছে নিয়ে হারানো আস্থা ফিরে পাবেন।
—এমনটাই বলছেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews