বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান, অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে উত্তেজনা

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
226

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১নং পাকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চকগোয়াশ গ্রামে বিয়ের দাবিতে এক তরুণীর অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত মেহেদী হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, চকগোয়াশ গ্রামের বাসিন্দা মেহেদী হাসান (২১) বাগাতিপাড়া বি এম কলেজর ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একই উপজেলার একডালা তৌকিনগর গ্রামের মোছাঃ সাদিয়া খাতুন (১৮) বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজর ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে দীর্ঘ প্রায় সাত বছরের পরিচয় ছিল এবং গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাদিয়ার অভিযোগ, বিয়ের আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহেদী তার কাছ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং আনুমানিক আরও ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ও রৌপ্য সামগ্রী গ্রহণ করেন। সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলেও তিনি দাবি করেন। তবে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রতারিত বোধ করে বুধবার বিকেলে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচি চলাকালে সাদিয়া বলেন,
“আমাকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করে, তাহলে আমার দেওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকারের সম্পূর্ণ মূল্য ফেরত দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরে যাবো না।”

স্থানীয় সূত্র জানায়, তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষের পরিবার-পরিজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সমঝোতার উদ্যোগ নেন।

সাদিয়া আরও জানান, প্রায় নয় মাস আগে চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে জাবেদ নামের এক ব্যক্তির সঙ্গে ৮০ হাজার টাকা দেনমোহরে তার বিয়ে হয়েছিল। তবে মেহেদীর সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকায় পরবর্তীতে সেই বিবাহ বিচ্ছেদ ঘটে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews