বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বিএনপি গড়বে সুশিক্ষা, সু-সন্তান ও সু-রাজনীতি — ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে
343

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়ে তুলবে সুশিক্ষিত প্রজন্ম, আদর্শ সু-সন্তান ও সুশাসনের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম (খোকন)

শনিবার সারাদিন তিনি উপজেলার চৌডালা ইউনিয়ন,আলীনগর ইউনিয়ন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারসহ, নরশিয়া গ্রামে গণসংযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

ইঞ্জিনিয়ার খোকন বলেন, বিএনপি আমার রক্তে মিশে আছে।ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা দাদারা বিএনপি করে এসেছে।ছোটবেলা থেকেই ধানের শীষের প্রতীক দেখেই বড় হয়েছি— ঘরে বাইরে সর্বত্র এই প্রতীকের প্রতিধ্বনি শুনেছি। বিএনপির বাইরে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও বিএনপির সাথেই থাকবো। চাঁপাইনবাবগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার জনশক্তিকে আম, ধানসহ কৃষি ও শিল্পখাতে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।

বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। নরশিয়া গ্রামে ৬ জন বীরাঙ্গনা রয়েছেন— আমি তাদের সন্তান হিসেবে সারাজীবন পাশে থাকবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব,মিলন আহমেদ, ওয়াদুদ আহমেদ, রফিকুল ইসলাম, সাইদুর রহমান দুলু,চারু কালু মিয়া, যুবনেতা জুয়েল আলী,ফারুক,মিলন,বদিউজ্জামান বাবু,হাসান আলী ছাত্রদল,নেতা আল-আমিন রাকিবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews