শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: শাহিন শওকত

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
131

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। বুধবার দুপুরে ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জের ধোবড়া-মুসলিমপুর এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। গাছ রোপণের পর প্রত্যেককেই যত্ন নিতে হবে। শিশুকে যেমন লালন করা হয়, তেমন গাছকে লালন করতে হবে। কারণ অক্সিজেনের যোগান দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব হায়াতউদ্দৌলা, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপু ও শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমানসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews