রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বিএনপির তালিকায় নাম নেই বেবী নাজনীন, মনির খান, কনকচাঁপার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে
494

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এ বার বিনোদনজগতের কোনো পরিচিত মুখ দেখা যায়নি। দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় থাকা সংগীতশিল্পী ও অভিনেতাদের কেউই এবার তালিকায় স্থান পাননি।

দলীয় সূত্রে জানা গেছে, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল—এই চারজনের নাম নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চললেও চূড়ান্ত তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

তাছাড়া সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও শিবা সানু–এর নামও আলোচনায় থাকলেও এবার তাদের কাউকেই মনোনয়নের আওতায় আনা হয়নি।

বিএনপি সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তালিকাটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews